হলংঃ ৮ই আষাঢ় ’৩১ কলকাতা
হলং-বাংলো দাউ দাউ করে জ্বলছে,
আমার বুকের মধ্যে এক অনন্ত হাহাকার—
সরকারি অতিথিশালায় এমন জামাই আদর কোথাও পাইনি!
৯২ সালের হলং-এ থাকার স্মৃতি,
বাংলো পোড়া কালো ধোঁয়ার মতো
পাক দিয়ে দিয়ে উঠছে মেঘলা আকাশে—
আমার কান্না বৃষ্টি হয়ে নেমেও, থামাতে পারছে না সেই দহন।
হলং নদীর জলে তিরতির করে কাঁপছে জতুগৃহের প্রতিচ্ছবি।
একঝাঁক বোরোলি মাছ ভয় পেয়ে দ্রুত উল্টো দিকে ধাবমান…
চিতলের পাল করুণ চোখে তাকিয়ে জ্বলন্ত বাংলোর দিকে-
বুড়ো গণ্ডার ঘাস খেতে খেতে একবার চোখ তুলে দেখে,
আবার খাওয়ায় মন দেয়।
নদীর বাঁধানো চাতালে এক মুখ্যমন্ত্রী পলকহীন নিশ্চুপ বসে...
Comments (0)
No comments yet. Be the first to comment.