অষ্টম গর্ভঃ ২৬, জৈষ্ঠ'৩১ কলকাতা
একটুকরো সুখ,
রান্নাঘরের কুলুঙ্গির মধ্যে তুলে রেখেছিলাম।
এখন সেখানে একজোড়া ঘূঘূর বাসা,
ঘুঘুর নরম তুলতুলে বুকের ভেতর সুখ ওম পোয়াচ্ছে।
অষ্টমগর্ভে জন্ম বলে কৃষ্ণের নাম পেলাম!
গায়ের রঙ ছাড়া সবই গরমিল!
হাসিটা কিছুটা ছিল তাঁর মতো, সংসারের জাঁতাকল,
কর্পোরেটের পঁয়ত্রিশটা হোয়াটসঅ্যাপ গ্রুপের অতলে সেও বিলীন। তেত্রিশথানে মাথা খুঁড়ে দুই সন্তান –
তারা বিশ্বব্যাপী বিতত বিতংসে জর্জরিত।
সবসমই মুখভার, সহজ খাবারে অনীহা,
ভোর রাতে ঘুম, মাঝদুপুরে সকাল,
সর্বদা ডোন্ট কেয়ার-
সব ফেলে দুরে চলে যেতে পারি..
কিন্তু পারি কই!
শক্তির মত বলতে হয়-
“যেতে পারি, কিন্তু কেন যাব---
সন্তানের মুখ ধরে একটি চুমো খাবো।”
Comments (0)
No comments yet. Be the first to comment.