একটি হাসি
ছোট্ট হাসি,
মূল্য অনেক তার।
দূরকে করে নিকট বন্ধু,
যন্ত্রণাকে দেয় ছাড়।
পরতে যদি পারতাম,
বন্ধু! হাসির মালা গলে।
দুঃখরা সব চলে যেত,
দূর গগনের তলে।
---++++++----
নিজ বাসভবন, ধর্মনগর
উত্তর ত্রিপুরা, ভারত
তাং: ১৮/১০/২০১৭
রাত-১০.৫৫
Comments (6)