অ'-তে আমি অস্থির হ‌ই,
'আ'-তে আনন্দ।
'ই'-তে ইশারা করি,
'ঈ'-তে ঈশান ফেলি।
'উ'-তে  উঁকি মারি,
'ঊ'-তে ঊর্বরা জমি।
'ঋ'-তে ঋত্বিক আবার,
'এ'-তে একাকার।
'ঐ'-তে কেবল ঐকতান,
'ও'-তে বুঝি ওড়না খুঁজি;
'ঔ'-এতে ঔষধ!
    -পড়বেন তবে শান্ত মনে,
     বর্ণমালার নতুন মানে!

          ১০/০৫/২০১৭
            (২৬শে বৈশাখ)
      ধর্মনগর, উত্তর ত্রিপুরা
              ।। ভারত।।