অস্ত্র তুমি নীরবে থাকো,
পার যদি ঘুমিয়ে পড়ো!
গায়ে তোমার মরিচা ধরুক,
আগুন লাগুক বারুদের ঘরে!
শাসনের নামে সর্বহারা যারা,
শৃঙ্খল ছিড়ে আসুক তারা-
মানবতার এক ছত্র তলে।
অস্ত্র তুমি নীরব থাকো,
পার যদি ঘুমিয়ে পড়ো !
০৫/০৫/২০১৭
ধর্মনগর,ত্রিপুরা
ভারত
Comments (5)