চলে গেল একটি বছর,
    হাসি খুশির  মাঝে।
মনটা আবার উঠল নেচে,
    নতুন দিনের সাজে‍।
অনেক কিছু পেলাম আমি,
    তোমাদের এই কাছে!
  পারিনি আজ দিতে কিছু,
      মনটা বড় কাঁদে!
 কথা দিলাম থাকবো কাছে,
       লাগি যদি কাজে!
     বলব শুধু ক্ষমা দিও,
      ভুল করেছি কতো!
    নতুন বছর নতুন করে,
       উঠব আবার বেঁচে।
 তোমরা আমায় রেখো দিও,
          বন্ধু বলে কাছে।