কালো কাক ডঃ মধুমঙ্গল সিনহা · Poems · 2017-03-30 · 643 views পূবের আকাশটা চেয়ে দেখি, মনে হয় কালো মেঘ যেন কোন বিধ্বংসী দৈত্য! মুহু মুহু বজ্রপাত, চঞ্চল বিদ্যুৎ চমক। তবু এই প্রভাতের বেলায়, ডেকে চলে ঐ কালো কাক, ডানা ঝাঁপটায় বৃষ্টির জলে। আর উড়ে চলে ভিন্ন ভিন্ন ডালে, আবারো ডেকে চলে সকাল হয়েছে বলে। Share: Facebook X WhatsApp Email Copy link
Comments (7)