রাত বাড়ছে ...
আগে এই সময় আমি আর তুমি মুঠোফোনে কথা বলতাম
কিংবা এস এম এস করতে ব্যস্ত থাকতাম ...............
আর এখন আমার মুঠোফোন নিথর হয়ে এক কোণে পড়ে থাকে ।সেটা এখন আর ব্যস্ত থাকে না ।হয় না তোমার সাথে কথা বলা কিংবা তোমার সাথে ম্যাসেজ চ্যাটিং করা ।
তুমি আমার থেকে চলে যাবার পর থেকে আমার মুঠোফোন নীরব হয়ে থাকে ।তবুও তুমি আমাকে ফোন করবে এই আশায় বসে থাকি । কিন্তু এই আশা টা পুরন হয় না ।
জানি না কেন আমাকে ছেড়ে তুমি চলে গেলে । জেনে রেখো এই আমি তোমাকে ভালবেসেছি , তোমাকে সারাজীবন ভালবেসে যাবো ।
যতদিন বেঁচে থাকবো তোমাকেই ভালবেসে যাবো ..
Comments (4)