মোবাইল টা বাজছে ।
রিসিভ করতেই ওপাশ থেকে এক রমনির শুরেলা কন্ঠস্বর ।
: কে বলছেন?
: স্যরি-রং নাম্বার ।বলেই ফোনটি রেখে দিল ।
কিছুই বুঝতে পালাম না ।কিন্তু তার কন্ঠশর বড়ই চেনা মনে হলো ।মনে হচ্ছে আমি তাকে অনেক দিন ধরে চিনি ।কি করবো বুঝতে পারছিলাম না ।আবার তার কন্ঠস্বর শোনার খুব ইচ্ছা হলো ।তাইতো আমি আবার তাকে ফোন করলাম ।
রিং হচ্ছে-
: হ্যাঁলো ।কে বলছেন?
: আমি চুপ করে আছি । বোঝার চেষ্টা করছি এ আমার অনেক দিনের চেনা সে কিনা ।এরপর সে অনেক বার হ্যাঁলো হ্যাঁলো করে ফোনটা রেখে দিল ।এবার আমি বুঝতে পারলাম সে আমার হারিয়ে যাওয়া দিপা ।বুঝতে পারলাম না এতো বছর পর কেন আমাকে আবার ফোন করলো ।ঠিক করলাম আবার ফোন করে একথা গুলো জানতে চাইবো ।এসব ভাবতে ভাবতেই ফোন বেজে উঠলো ।
: হ্যাঁলো ।তুমি কি দিপা বলছো ?
: না আমি দিপা না ।আমি দিপার বন্ধু জিতু ।
: তুমি আমাকে ফোন দিলে কেন ?আর আমার নাম্বার কোথায় পাইলে ?
: আমি দিপার কাছ থেকে আপনার অনেক কথা শুনছি ।আর দিপার কাছ থেকেই আপনার নাম্বার পেলাম ।দিপা আপনার সাথে আমাকে কথা বলতে বলেছিল ।ও জানতে চায় আপনি কি ওকে ভুলে গেছেন কিনা ।
: তুমি মনে হয় আমাকে ভুল বলছো আর তুমিই দিপা ।আর যদি তোমার কথাই সঠিক হয় তবে দিপাকে বলে দিও আমার যা বলার শুধু তাকেই বলবো ।
: আচ্ছা ঠিক আছে আমি দিপাকে বলবো আপনার সাথে কথা বলতে আজ রাখি ।ভালো থাকবেন বলেই ফোন রেখে দিল ।
আমি পরে ফোন করলে নাম্বারটা অফ পাই ।তাই অপেক্ষায় আছি পরবর্তী ফোনকলের জন্য ।