কি আছে তোমার মাঝে আমি জানি না
শুধু অনন্ত কাল তোমার দিকে তাকিয়ে থাকতে ইচ্ছে করে
ইচ্ছে করে সারা জীবন তোমাকে দেখি ।
কি অদ্ভুত ভালবাসা !
কি অদ্ভুত সম্পর্ক !
সব কিছু ভুলে যাই যখন তোমার ঐ মায়া ভরা মুখের দিকে তাকাই
আমি আমার নিজেকে হারিয়ে ফেলি তোমার মাঝে........
সত্যিই !!
আজ কাল তোমার সাথে দেখা হয় না ।
তুমি কেমন আছ ?
ভুলে গেছ কিনা আমাকে,কিছুই জানতে পারি না ।
খুব ইচ্ছে করে কাল সকালেই তোমার সাথে দেখা হোক
জানি না কাল রোদ না বৃষ্টি থাকবে ?
জানি রোদ বৃষ্টি কোনটাই তোমার সাথে দেখা হওয়ার পথে বাধা নয় ।
খুব জানতে ইচ্ছে করে তোমার কথা
তুমিতো সবই জানো !
সকালের আলো আর বিকালের ছায়ার মাঝে জানিয়ে দিও
অনেক বেশি ভালো আছ তো ??
Comments (5)