মানিব্যাগের এক কোনায় তোমার পাসপোর্ট সাইজ এর ছবিটা এখনো আছে
না এখনো ভূলে যাইনি তোমায়
তবে তোমায় বিশেষ ভাবে স্মরন করার সময় ও হয়ে ওঠে না ।
না ভূলতে পারি নি তোমায়
পুরোনো দিনের স্মৃতি গুলো এখনো আমায় কাঁদায় ।
ভুলিনি আমি আজো তোমায়
আজো তোমায় কাছে পেতে মনে জেগে ওঠে এক অসম্ভব আশার ধ্বনি ।
না ভুলে উঠতে পারি নি আজো তোমায়,
আজো তোমার ছবি খানা পড়ে আছে মানিব্যাগ এর কোনায় !!
থাক না আরো কিছু দিন
Comments (9)