তুমি চলেত পথে, দেখোনা পাশে,
যদি থাকে কেউ প্রতীক্ষায়,
ডাকলে তোমায়, ডেকোনা তারে,
ঐ মায়াবী চোখের ইশারায়।
তুমি বলোনা কথা অমন সুরে,
যা করো হৃদয়ে বাজে,
তুমি ভেবোনা তারে আধো হেসে
যা দেখে সে নিজেকেই হারাবে।
তুমি পরোনা নূপুর ও পায়ে
হেটোনা সেই সুরে,
তুমি জাননা প্রিয়া কখন কার,
ঘুম যাবে ভেঙ্গে।
তাই দিয়োগো কাজল ও চোখে
নইলে নজর পরবে,
তুমি বেধো গো খোঁপা ও চুলে
নইলে জাননা তুমি,
তোমার অজান্তে
আর কত জনকে তুমি
ঐ মায়ার বাধঁনে বাধবে।
Comments (5)