শূন্যতার চারপাশ কঙ্ক · Poems · 2015-06-22 · 1464 views বুকের ভেতর শুয়ে থাকে ময়াল ঘুমপর্বে বেজে যায় বিস্মৃতির নহবত আগুনের চারপাশে অবুঝ মাতাল নিঃশব্দে লেখা হয় মহাভারত উড়ন্ত জোনাকের দূর যাত্রায় অশরীরী ঘ্রাণজ রূপগত ছায়া সংগীত লহরার প্রতি মাত্রায় সেইসব হারিকিরির ছন্দিল কায়া । Share: Facebook X WhatsApp Email Copy link
Comments (6)