তুমি আমার স্বপ্নে দেখা ফুলবাগানের গোলাপ,
তোমার সাথে কবে যেন কোথায় হল আলাপ ।
তুমি আমার সেদিন থেকে হৃদয়ের যন্ত্রণা,
নিজের কথা ভুলেই গেছি, হয়নি কো আর জানা ।
তোমার জন্য পাহাড় চূড়ায়, সাগর তীরে আসা,
তোমার জন্য রাখা আছে গভীর ভালোবাসা ।
তুমি আমার হঠাৎ ঝড়ে উড়িয়ে দেওয়া সুর,
তোমার জন্য আছে বসে বিরহী দুপুর ।
তুমি আমার যখন তখন রোদ বৃষ্টি ঝড়,
দেদার তাপে দেয় পুড়িয়ে আমার তাসের ঘর ।
Comments (1)
Only registered members can comment. Log in