মায়ের কথা বলতে গেলে
বড়ই লাগে মধুর,
গেলেই সরে চোখের পলক
লাগেই যেন কি দূর !
মা আমায় আদর দিলো
মানুষ করলো যখন
সুখে-দুখে দিনে রাতে
হব মায়ের রক্ষন ।
মায়ের কোলেই রবো মোরা
মায়ের কোলেই শোবো,
মায়ের সব কষ্ট ব্যথা-
নিজের করে নেবো ।
মা আমার তুলশি তলায়
মঙ্গল দীপ জ্বেলে
আঁচল তলে লুকিয়ে রাখে
পিশাচ কোনো এলে ।
'মায়ের এমন ভালোবাসা'-
কোথায় মোরা পাইরে !
এ জগতে মায়ের মতো
কেউতো আর নাইরে ।।
Comments (10)