জানা ছিলো না , মানা আছে
তা ও আবার আমার কাছে !
বোঝা-ও দায় ! মনের কথা
হোক না তা শত ব্যথা ।
বলবে না ও পোড়া মুখি
--যে কতটা, নিজে দুখি ,
আমি কি তবে ভুল বুঝি !
চাও কি বল , নাই খুঁজি ।
আকাশ জানে তোমার আমার
এই যে প্রেম নয়তো কমার ,
জীবন ভোর আমি যে তোর
নয়তো আমি ছাড়বো ঘর ।
হোক না তোমার শত ব্যথা
ভাঙ্গতেই রাজি , হাজার প্রথা
তোমার ব্যথা ,তা আমার ব্যথা
জানোতো তুমি , এসব কথা !
তবে কি করে , বলো আমায় !
চুপ থাকলে, মানায় আমায় !
নাই বা বুঝলে! জানোতো তুমি--
তবে , আমার প্রেমে আছে কি কমি ?
Comments (9)