আমি এক ভিখারি আর ভিখারি আমার নাম,
দিনে রাতে ভিক্ষা করি কেউ দেয়না তাহার দাম।
দুটো হাতই পাতি আমি ওই বাবুদেরই কাছে
সোনা-দানা গয়না-গাঁটি যাদের অট্টালিকা আছে।
বহু আশায় যাই আমি যদি দেয় দুহাত পুরে
ভিখারি' বলে তাড়িয়ে দেয়, দেয় না দুহাত ভরে।
কখনো আবার মনে হয়, ওরা বড় ওদের কাছে,
সমাজে যাদের খ্যাতি নেই যারা থাকে ওদের পাছে।
আমি ভাবি,  চাকর-বাকর রাখছে রাখুক যারা
সমাজের কাছে ধনী সাজুক , মানুষ নয় তারা।

পথে পথে ঘুরে বেড়াই নেইতো আমার ঘর,
সবাই আমার আপন তবু, আমি সবার পর।
রাজ প্রাসাদের সুখের হাসি নেইতো আমার কাছে
তবু যেন মনে হয় -- থাকে আমার পাছে।

খিদের জ্বালায় দিনটা কাটাই আর রাত্রি যখন হয়
তখন ফুটপাথের ওই ইংলিস খাট আমার আসল পরিচয়।