অশ্রুর বন্যা ছড়িয়ে ভিজিয়েছ কপোল,
সৃষ্টি করেছ ভালবাসার এক নদী।
সে নদীর প্রতিটি লোনাজল
তোমাকে করেছে উজ্জল ও প্রাণচঞ্চল।
তুমি হয়েছ সে নদীর বাসিন্দা,
"মৎসকুমারী"। দু'নয়ন করেছ
নেশা কাতর। আমাকেও বহুবার
ডেকেছিলে হাতছানি দিয়ে, সে নীল
নদীর জলে হাবুডুবু দিতে।
আমি শুনিনি কথা, শুনিনি সেই ডাক,
মোহিত হইনি কেন জানি; নিজেও
জানিনা!! তুমি ডেকেছিলে চোখের
ভাষায়, বুঝাতে চেয়েছিলে বহুস্থানে,
বহুসময়ে, নানারূপে এসে, বহুজন হয়ে।
তবে আমি বুঝতে পারিনি কিংবা বুঝেও
না বুঝার চেষ্টায় ব্রত ছিলাম।
চেয়েছিলাম নিজেকে অক্ষত ও
নিঃসঙ্গ রাখতে সমাজের তরে।
--- পারিনি বা পারছিনা আজ, নিজের
সেই নীতিতে স্থির থাকতে।
=== আজ আমিও অশ্রু সিক্ত।