এই সোনার বাংলায় জন্মেছি আমি
বাংলা আমার প্রাণ,
এই বাংলার মাঝে খুঁজে পাই আমি
জীবনের জয়গান।
নদ-নদীতে ঘেরা এদেশ আমার
ফুলে-ফলে ভরা,
সুজলা-সুফলা,শস্য-শ্যামলা
সকল দেশেরই সেরা।
ত্রিশ লক্ষ শহীদের স্মৃতি মিশে আছে
প্রতিটি মৃত্তিকার কণায়,
তাদের জীবনের বিনিময়ে গর্বিত আমরা
বেঁচে আছি স্বাধীনতায়।
ইতিহাসের মানচিত্রে আজ এদেশ
পেয়েছে আপন পরিচয়,
বিশ কোটি মানুষের সোনার দেশে
তবুও যেন বাঁচার ভয়।
সোনার বাংলার সোনার ছেলেরা
রাখবে দেশের মান,
রুখবে সকল অন্যায়-অত্যাচার
বিনিময়ে তাদের প্রাণ।
Comments (16)