বাদ্যানি তোমার বশীকরণ মন্ত্রটা আমাকে দাও
সাথে দাও বাদ্যার নীল পোশাকটি এবং দেখতে দাও
সাপের চিকন দাঁতের নিচে কত বিষ আছে ।
বড় অবাক হয়ে ভাবি কী যাদুতে তুমি ;
ফণা তোলা সাপ বুকে নিয়ে গভীর ঘুমে স্বপ্ন দেখ
আর বেহূলার বাসরে লক্ষ্মীন্দরের বিষঘুম ভাঙ্গাও ।
সাধ হয় তোমার পিছু পিছু পথের ডাক শুনি।
....................................
পান্ডুলিপি—সপ্তপদী
৮ ফেব্রুয়ারি, ২০১২ খৃঃ
শারজাহ, ইউ এ ই ।
Comments (4)