সকল লাজ ফেলে দাও আজ
সময় এসেছে ঘুরে দাঁড়াবার
জড়াজীর্ন করে ছিন্ন
খোল এবার নতুন দ্বার
চারদিকে জাগরণ নিজেকে কর বরণ
এবার উঁচু কর শীর
জেগেছে বিশ্ব তোমরা কেন নিঃশ্ব ?
ওঠো গর্জে যেমন ওঠেছিল সাত বীর
আঁধার রাতে বাধার পথে
দেখ মেঘ ভেঙ্গে ওঠছে চাঁদ
সময়ের তালে ছুটো দলেদলে
আধাঁর ডুবে গেছে আসছে রাঙ্গা প্রভাত।
রচনাকালঃ 22/7/2007
রামপুরা,ঢাকা ।
Comments (8)