আজ স্বার্থের বেড়াজালে আবদ্ধ সব মানুষ
নিজের বেলায় ষোলআনা হুঁশ অন্যের বেলায় বে-হুঁশ
কূলহারা প্রবাহমান নদীর মত বিবেকের ক্ষয়ে
গোটা সমাজ ব্যবস্থার ভীত নড়বড় নড়বড় করছে,যেন
মানুষের বিবেক এখন বালুচরে পাতানো খেলা ঘর
বিবেকের আকাশে এখন মহাবিপদ সংকেত চলছে,কারণ
বিবেকের অবস্থান এখন ক্যাটাগরির শূন্য কোটায়
তাই মানুষকে বলছি-
বিবেকের এ শূন্যতা পাবেকি কভু পূর্ণতা ?

রচনাকালঃ5/6/2018
রামপুরা,ঢাকা ।