কোথায় আছো কেমন অছো
কখনও চাইবনা আর জানতে
তোমায় খুজেঁছি কত অলিতে-গলিতে
খুজেঁছি এক প্রান্ত হতে অন্য প্রান্তে

আমি অশ্রুভেজা চোখে
কত রজনী করেছি ভোর
পায়ের নুপুরের আওয়াজে
খুলেছি কতবার দ্বোর

বারবার দরজা হতে ফিরেছি
বুকভরা ক্লান্তিতে
বেঁচেও আজ মরে আছি
তবুও বলব থেকো তুমি শান্তিতে।

রচনাকালঃ8/8/2003
রামপুরা,ঢাকা।