হাত-পা নাক মুখ
চোখ জিব্হা কান
যা কিছু আমার
সকলি তোমার দান!
জীবন-মরণ তোমার লীলা
আমি নিঃসম্বল এক প্রাণ
শ্বাস নিঃশ্বাস সবি আমার
তোমার অসীম দান!
সুখ দুঃখ ভাল-মন্দ
যা কিছু ঘটছে অবিরাম
পাপ পূন্যের নহি ভাগি
কলুষমুক্ত আমি ভগবান!
স্বর্গ-নরক চাইনা আমি
চাইনা কানন মরুদ্যান
অঙ্গে সদা গাইতে দিও
শুধু তোমার গুনগান!
রচনাকালঃ১/১/২০০৭
রামপুরা,ঢাকা
mail: [email protected]
Comments (10)