বিশ্ব যখন সুপার সনিকে
আমরা পায়ে হেটে
ওরা থাকে very fast
আমরা ভীষণ late-এ


কিছু স্বপ্ন, কিছু আশা,কখনো বিজয়- হতাশা;
এইতো জীবন, ভাবায়-ভীষণ
তবুও ভালবাসি তাকে!
ক্লান্তি,ব্যধি-জরা, আছে দূ:খ ভরা
মুখোরসে ভাসি- কাদি আর হাসি
চলে জীবনের বাকে!!


মন কেদেছে মন আমার
আমার গোমর বুকে
মরেছি আমি মরেছি তোমার
শুন্যতায় ধুকে ধুকে

কখনো জীবন ফেরায় মন;
কষ্ট-পাথার তলে!
কখনো জীবন খুবই আপন;
কাটলো খেলাচ্ছলে!!


এই লোকটা ছিলো ভালো,সিদ কাটতো ঘরে!
এখন সে জাতির মাথা, রাজনীতি করে!!

এক দফা এক দাবী
ক্ষমতার চাই চাবি

চাদনী, দেখো দূর আকাশে!!
তুমি থাকো টাকার পাশে!!