তুই কি আমার বউ হবি?
অফিস শেষে ক্লান্ত দেহে
ফিরবো আমি তোমার কাছে
হেসে তুমি  আদর করে  
মুখটি মুছে দিবে আঁচল দিয়ে!
আপন মনে জড়িঁয়ে ধরে
বলবে কথা চোখে চোখে
সুখের পরশ ভুলিয়ে দিয়ে
রইবে সারাক্ষন পাশে পাশে।
তুই কি আমার বউ হবি?
খাবার দিয়ে বলবে তুমি
ওমা...কি কর তুমি!
এ টুকু খেলে হবে নাকি!
আমি হেসে বলব তুকে
খেতে চাই তোমার হাতে
লাজুক হেসে বলবে হেসে
লক্ষি খোকা বলে কি রে!
তুই কি আমার বউ হবি?