বোশেখ মাসে সূর্য হাসে
শুধু যেন মাথার উপর,
সকাল নেই রাত নেই
যখন তখন শুধু দুপুর ।

রোদের তাপে মানুষ চাপে
গা- ভিজে যায় ঘামে,
গাড়ীর সামনে গাড়ী হাজার
আমি এখন আছি পরে জ্যামে ।

বোশেখ এলো এলো ঝড়
কাঁপে ঘরের টিন- কাঁপে খুঁটি ,
হাজার মানুষ পথে আটকা
যাদের অফিস এখন ছুটি ।