আজব শহর আজব গাড়ি
ইট বালিতে  আজব বাড়ী
গাড়ির আগে মানুষ চলে
বিধাতার ইঞ্জিন কলে ।

ইট পাথরের রাস্তা নয়
সারি সারি গাড়ি রয়
যায় না যে তাই সঠিক হাঁটা
চোখের পাতায় দেখি কাঁটা ।

নীচে দাঁড়ীয়ে তাকালে উপর
ঠিক যখন বেলা দুপুর
চোখে দেখি গ্লোক ধাঁধা
কাছে এলে দেখি আধা ।

গাড়ি এসে উঠে পায়ে
বাড়ী ভেঙ্গে পরে গায়ে
আছি কি যে জ্বালাতে
পারি না ভাই পালাতে
শহরেই আছি যে তবু
ক্ষমা করো...বাঁচাও প্রভু ।


****** সমাপ্ত *******

তারিখ :   ০৬-০২-২০১৪ ইং ।