কবিতা
কবিতার মায়া
-কে,এইচ,মাহাবুব
**************************************

ঘুম না আসার কারণ আমি জানি
শুনবে ?
তবে শোন ,
মন যখন হারিয়ে যায় ভাবনার অ-তলে ,
কি করব তখন আমি
নির্জন আঁধার রাত –
আমার ঘরে আমি একাই থাকি
নিরাশার মাঝে আশার দ্বীপ জ্বেলে ।

কি করব তখন আমি
কিছুই করার থাকেনা সে রাতে ,
কাব্য লেখার শব্দ খুঁজি
কাগজ আর কলম নিয়ে হাতে ।

কি করে সাজাবো একটি চরন
যে চরনে থাকবে না কোন
অ-স্পষ্ট অ-সুন্দরের কালো ছায়া ,
অন-বরত করবে পাঠ
যার যখন মনে চাইবে –
ছিড়বে না কেউ সে কাব্য খানি
থাকবে শুধু মমতা আর মায়া ।


********** সমাপ্ত *********
সাহিত্য সংসদ সাভার, ঢাকা-১৩৪৪।
ই-মেইলঃ [email protected]
তারিখঃ ২৩/০৮/২০০৫ ইং ।