মনে তোমার থাকলে হিংসা,হিংস্র পশুর সমান
এ পৃথিবীর মাঝে তোমার ঠিক রইলো না ঈমান।
হিংসা ঘৃনা পরনিন্দা এসব কিছু ছাড়,
সময় থাকতে এ ধরাতে দ্বীনের কায়েম কর।
ত্রিভূবনের সমান ওজন নেকি তোমার হলে,
ভাগ্যে তোমার তবুও দোযখ একটু হিংসার ফলে।
মানব সেবায় রত থেকে সুন্দর জীবন গড়ো,
কামেল পীরের হাতটি ধরে হুকুম পালন করো।
দ্বীন মানো ইসলাম আর কোরআন মানো রবের,
সুন্নাত কায়েম করলে পাবা রাসূল(সাঃ)এর।
পিতামাতার খেদমত করো থাকতে দুনিয়াতে,
পরকালে রব তোমায় রাখবেন জান্নাতে।
Comments (4)