কাঁচা মাটির বুকের বোতাম খুলে এক সভ্যতার
চেয়েও ধীর পদে ঢুকে পড়ি মাটির ভেতর,
অতি সঙ্গোপনে তোমার নীলচে বুকে
ঠিক যেমন বাসা বাঁধে গোবরে পোকা।
আমি মাটি একটু সাদা জল পেলেই বদলে যায়।
আমার বিশ্বাসী মাটির ফসলি জমিনে পোকা লাগলে
নামগুলো কাগজে লিখে বুকের মধ্যে ঝুলিয়ে রাখি,
নিজেকে বদলানোর তীব্র বাসনায় বৃষ্টির
কাছে আধছটাক জল চেয়েছিলাম|
জলের লোভে আসমানে চেয়ে থাকে আমার ওষধি চোখ।
বৃষ্টি আমায় বারবার প্রত্যাখ্যান করেছে
আমার চৈত্রের বুকে জেগে উঠে বুনিয়াদি মানচিত্র
আজ যদি শহরে বৃষ্টি না ঝরে,
তাহলে আগামীকাল বৃষ্টির প্রয়োজন নেই।

Comments (0)
No comments yet. Be the first to comment.