আমার ভেতরে একটি ঘর আছে,
যেখানে কাউকে ঢুকতে দিই না।
সেখানে রাখা আছে
তোমার চলে যাওয়ার দিন,
তোমার বলা শেষ মিথ্যাটি,
একটি ক্ষমা না চাওয়া,
আর একটি দরজা
যা আমি নিজেই বন্ধ করেছিলাম।
বাইরে থেকে আমি স্বাভাবিক।
কাজ করি,
হাসি,
মানুষের সঙ্গে কথা বলি।
কেউ জানে না,
রাতে আমি সেই ঘরে যাই।
সেখানে কোনো আলো নেই,
শুধু পুরোনো ভুলগুলোর
নির্বাক উপস্থিতি।
মানুষের সবচেয়ে ভারী লাগেজ
কোনো বিমান বহন করে না।
মানুষ নিজেই
সেটা সারাজীবন বহন করে।
খসড়াধ্বনি: নিজের কাছ থেকে লুকিয়ে রাখা সত্যগুলো কি সত্যিই কখনো অদৃশ্য হয়?

Comments (0)
No comments yet. Be the first to comment.