রাতে ঘুমাই,
কিন্তু আমার ভেতরে
আরেকটি জীবন জেগে থাকে।

সেখানে তুমি আছো।

কথাগুলো শেষ হয়নি,
দরজাগুলো বন্ধ হয়নি,
শেষ বিদায়টিও ঘটেনি।

সকালে চোখ খুললেই
সেই পৃথিবী ভেঙে পড়ে।

বালিশে মুখ রেখে
কিছুক্ষণ তার ধ্বংসাবশেষ কুড়াই।

স্বপ্নেরও মৃত্যু আছে।
শুধু তার দাফন হয় না।

দিনের আলো
প্রতিদিন একটি করে
অসম্ভব পৃথিবীকে হত্যা করে।

আর রাত
তার মৃতদের নিয়ে
আবার আমাকে ঘুম পাড়ায়।

খসড়াধ্বনি: স্বপ্ন কি মিথ্যা পৃথিবী, নাকি বাস্তব জীবনে হারানো সত্যের শেষ আশ্রয়?