অভিমান কৌশিক আজাদ প্রণয় · Poems · 2015-01-20 · 1313 views কণ্ঠটাকে চেপে বলবো কথা মেপে!! তেমনি তো তোর ভঙ্গী একদা ছিলাম সঙ্গী। এখন বেজায় ভাব গর্বে যে সয়লাব বন্ধু ছিলি তুই চুপ করে তাই সই। ইচ্ছে হলে দে আড়ি আর যাবনা তোর বাড়ি। Share: Facebook X WhatsApp Email Copy link
Comments (12)