যতই শব্দ-ছন্দ সাজাই
কাব্য কেন আসছেনা ছাই...
ছন্দরা সব দ্রোহেই মত্ত
আসবেনা তাই প্রেম তত্ত্ব।
সময় এখন স্রেফ শ্লোগানের
সময় কোথায় গল্প গানের
মেনিমুখো ভীরু প্রেমিকরা সব
দ্রোহের ছন্দে হচ্ছে সরব।
তরল প্রেমের কাব্য ছেড়ে
মুক্তির সুর শুধু খুঁজে ফেরে,
আকাশে বাতাসে দ্রোহের সানাই
প্রেমের কাব্য আসছেনা তাই।