জাগরণী আওভানে কৌশিক আজাদ প্রণয় · Poems · 2014-11-03 · 859 views শব্দগুচ্ছ কথা বলুক নির্মলের , কন্ঠ আজ গান গেয়ে যাক সাম্যের । উদ্যত হাত মুষ্ঠি গড়ুক বিপ্লবী স্লোগানের। ঘুমন্ত মানুষ জেগে উঠুক ওই শোষক তাবেদার আর নিপীড়কের আজন্ম নিধনে। শত বিপ্লবীর রক্ত মাখা মাটির উর্বরতা জন্ম দিক আজ নবযুগের ক্ষুদিরাম। Share: Facebook X WhatsApp Email Copy link
Comments (8)