তোমাকে দেব বলেই রাত জেগে চিঠি লিখেছি,
চিঠির শুরুতেও লিখেছি প্রিয়তমা,
চিঠিতে লিখেছি আমার অতৃপ্ত ভালবাসার কথা।
অথচ চিঠিটা পাঠাবো বলে ডাকঘরে যখন পৌঁছিয়েছি,
দেখি যে চিঠির যুগ শেষ।
তুমি এখন ফেসবুক,টুইটারে বিচরণ করো,
ফেসবুকে রিকুয়েস্ট পাঠিয়ে আজ খেয়াল করলাম-
আমি তোমার ফলোয়ার।
চিঠিটা এই মাত্র ফেলে দিলাম,
ফেলে দিলাম আমার অনুভূতিগুলোকে,
চিঠিটা যেখানে পড়ে আছে,সেখানটায়
বসে আছে একটা দাড়কাক।


চিঠি//কামরুজ্জামান সাদ