ঝাপসা গল্প কামরুজ্জামান সাদ · Poems · 2018-03-19 · 1040 views আমাদের গল্পের মাঝে চলে যায় দুটি শাদা রাজহাঁস আর একটি গাঙচিল, তারপর বৃহৎ ম্যানগ্রোভকে মনে হয় অরণ্যহীন মরুভূমি মরুঝড়ে ঝাপসা হয় গল্পটা। ভেবে থাকি আবার স্পষ্ট হবে সব খুঁজে পাই বিশ্বাস এভাবেই কেটে যায় বারো মাস। Share: Facebook X WhatsApp Email Copy link
Comments (8)