কুহকীর স্বর কামরুজ্জামান সাদ · Poems · 2018-03-17 · 790 views একা কোন বালিকার আঁখি, এ হৃদয়ে রেখেছি যে মাখি, আচমকা দাড়াও এ সাঁঝে, আমার পৃথিবী তার মাঝে। তবে বলো কিছু কথা মোরে, একাকিনী কুহকীর স্বরে, ঘুম পথে আর কত দিন, বলো এসে ভালবাসা নিন। Share: Facebook X WhatsApp Email Copy link
Comments (3)