আমাকে তুমি কথা দাও নিবিড় হয়ে,
একটু প্রতিশ্রুতি দাও রয়ে সয়ে,
শিরীষবনের ধূসর পাখিটির মতো,
তাকিয়ে আছি-কি বলবে জানি না তো।
অর্থবিহীন কোন এক পাখি ডাকা ভোরে,
আমাকে নিয়েছিলে দখল করে,
সেই দখলকৃত আমাকে ফিরিয়ে দাও,
অথবা আমাকে প্রতিশ্রুতির বাণী শুনাও।
আমাকে ভালবাসতে হবে যেরূপ রীতি আছে,
এই ক্ষুদ্র দাবী জানাতে এসেছি তোমার কাছে,
জনতার কোলাহলে দুই হাজার আঠারো সালে,
আমাকে বেছে নিতে পারবে একটু তাকালে।
তবু যদি কথা দাও,দাও একটু সাড়াতেই,
বলি আমি:তোমার মত নারী আর নেই।
Comments (3)