দুরাশার এই দুয়ার ভেঙে
উঠল আমার অস্ত্র ক্ষেপে,
হুঙ্কারেতে চলবে নারে
উঠতে হবে আবার ফেঁপে।
বিনাশ এবার করতেই হবে
ঢেউয়ের মত ফেঁপে উঠে,
নিস্তব্ধতা ভেঙে এবার
পুরতে হবে আপন মুঠে।
অন্ধকারে দাড়িয়ে নয়
সবখানেতে আলো রবে,
যাত্রা আমার শুরু হল
শত্রু সবে শুদ্ধ হবে।
Comments (7)