এবারের ফাগুনে তুমি হয়েছ সুখি খুব,
গাইতে পারো গান অথবা একটু নাচো,
গুনদা বলেছে,বাঁচার আনন্দে বাঁচো।
তারাদের মাঝে দিতে পারো ডুব।
নতুন প্রেমিকের হাতটা ভরেছ মুঠে,
পলাশে তোমার সারা দেহ যে ঢাকা,
এদেহ আমার নেই ঘুরেছে যে চাকা,
এতদিনের চাষাবাদ সব গিয়েছে উঠে।
কেমন আছ তুমি?নিশ্চয়ই আছ ভাল,
তুমিহীনা জীবনটা আমার কালো,তীব্র কালো।
Comments (7)