পাতা ঝরা গাছে কামরুজ্জামান সাদ · Poems · 2018-02-17 · 1018 views একটি পাতা ঝরা গাছে, কয়েকটি পাখি বসে আছে, দৃষ্টি তাদের আকাশ পানে, নিথর কোন আহ্বানে। হালকা হাওয়ায় কেঁপে উঠে, অন্যডালে যায় ছুটে, হাওয়ার ডানায় ভেসে, শান্তি খুঁজে অবশেষে। Share: Facebook X WhatsApp Email Copy link
Comments (5)