অবসাদ কামরুজ্জামান সাদ · Poems · 2017-12-11 · 658 views ভালবাসা এসে জমিয়েছে মেদ, অবসাদে আজ ভরেছে শরীর, ঠোঁটের চুমুতে ঘোর লাগা জেদ, দরকার আছে কি টাকা কড়ির। রূপসী মেয়ের শরীরের ঘ্রাণ, আসছে আদুরে হাওয়ায় ভেসে, প্রেমে ডুবে থেকে আসবে না প্রাণ, আসবে না প্রেম অবসাদ শেষে। Share: Facebook X WhatsApp Email Copy link
Comments (2)