কবি কথা বলে-আবৃত্তি শোনায়
সাবলীল ভাষায়,
প্রতিটি উচ্চারণ গেঁথে যায় মনের কোনায়
শব্দের প্রতি ভালবাসায়।
কবি কথা বলে-শব্দের সাথে শব্দ জুড়ে
মনের ছবি সাজায় নিত্যদিনে,
ভালবেসে লেখা ছন্দে,রূপে,সুরে
দিন ও রাত্রির অন্তহীনে।
কবি কথা বলে-কবিতার মত করে
অপরূপ সুন্দর ও শ্রুতিমধুর,
নান্দনিক সৃষ্টিকর্ম গড়ে,
এ যেন কথা নয়, পিরামিডসম কোহিনূর।