কথা ছিল তুমি আর আমি হাতে হাত ধরে,
রাস্তা পার হব সাগরের পথ ধরে।
তুফান যতই আসুক ঝঞ্ঝা ভরা চোখ নিয়ে,
শঙ্কা আসবেনা মোদের বুকে,
পথ হারাবোনা মোরা পথ খোঁজার ভয়ে।
কথা ছিল তুমি আর আমি,
সব বাধা, সব ব্যাথা ভুলে,
পাড়ি দেব জীবনের মহাসমুদ্রে।
তাই আজ আষাঢ়ে বাদল দিনে
আবার তোমাকে মনে করে,
বলি হে পার্থসারথি,
পারো যদি ধরো আঙুল কষে,
টেনে নাও মোরে তোমার উষ্ণ বুকে।
রাগ অভিমান জলাঞ্জলি দিয়ে,
হে অর্বাচীন আমায় নাও আপন করে।