চন্দ্রকান্তা ! বিস্তারিলে অনুপ প্রতীতি,
নিরুদ্দেশ পোতাধ্যক্ষ লভিনু মেদিনী;
নিরীশ্বর চেতনায় স্বর্ণোজ্জ্বল স্মৃতি
আঁকড়িলে চতুর্যুগ প্রিয়ঙ্গু চন্দনী।
অগ্নিশুদ্ধ রসোত্তম মুদারা প্রকাশী
কিন্নরের মরুদ্বীপ লভিলে একাকী;
কুলাচার বিসর্জনে জেনেছি প্রেয়সী
অতনুর বিষধারা বিলায়েছে সাকী।
হরিয়াল উড়ে যায় শ্যামল ছায়ায়
সমুদ্রের ফেনায়িত সুস্মিত প্রভাতে;
ফিরে আসবে ফের ওই সুর্যাস্তাভায়
আপনার গৃহকোনে ক্লান্তি-হরা রাতে।
আমার হলো না আর গৃহ-সুখ-প্রেম,
অদৃষ্ট লিখন ভ্রষ্ট - এই জানিলেম।
--------------------------------------------
শব্দার্থ লিখে দেয়ার দৃষ্টতা দেখালাম। ভুল হলে ক্ষমা করেবন। ভালো থাকুন সবাই.........
চন্দ্রকান্তা = চাঁদ ন্যায় সুন্দর
বিস্তারিলে = বিস্তার লাভ করিল
অনুপ = উপমাহীন
প্রতীতি = বিশ্বাস
পোতাধ্যক্ষ = নাবিক ( এখানে প্রেমিক)
মেদিনী = পৃথিবী
চতুর্যুগ = চার যুগ ( হিন্দু মতে - সত্য, ত্রেতা, দ্বাপর ও কলি)
প্রিয়ঙ্গু = শ্যামলতা
অগ্নিশুদ্ধ = আগুনে পোড়া শুদ্ধ
মুদারা = সঙ্গীতের দ্বিতীয় স্বরগ্রাম
কিন্নর = দেবলোকের সুকণ্ঠ গায়ক
কুলাচার = কুল + আচার
অতনু = কাম
সুর্যাস্তাভা = সূর্য + অস্ত +আভা।
Comments (23)