প্রিয়,
আজকাল তোমাকে দেখতে খুব ইচ্ছে করে।
ইচ্ছে করে তোমার সাথে হাটতে হাটতে গল্প করি-
তোমার-আমার, আমাদের...
বেচে থাকার গল্প,
সুখ-দুঃখের গল্প,
পাওয়া না পাওয়ার গল্প,
জীবনের অনেক গল্প! অনেক...
তুমি কি পারবে? পারবে আমার সাথে একটু দেখা করতে।
সকাল,দুপুর,সন্ধ্যা কিংবা রাতের নিগূঢ় আধারে!
স্বপ্নে কিংবা জাগরণে!
যখন তোমার সময় হবে তখন।
পারবে আমায় একটু সময় দিতে?


৬ নভেম্বর ২০১৫, মধ্যরাত।