ক্লান্তহীন পথিক হয়ে দেখলাম স্বপ্ন
যাব বহুদূরে।
দূরের পাহাড় করলাম জয়, পেছনে ফেলে সময়
ভাঙলাম আমি বাধাবিপত্তি, করলাম নতুন পথ
হাঁটলাম আমি নতুন পথে,
দেখলাম শত জয়।
ভয় পেয়ে থামিনি তাই করেছি ভয়েরই জয়
ক্ষণিক হলেও বসিনি ছায়ায়,
আমার স্বপ্নের মায়ায়
পথের ধারে ঝরনা পেয়ে, তৃষ্ণা মেটাই নি জলে
আমার চাওয়াগুলো অন্য কেউ পেয়ে যাবে বলে
— জুবায়ের
Comments (0)
No comments yet. Be the first to comment.