আর কত?
‎তোমার অপেক্ষায় বসে থাকবো?
‎কত বসন্ত কেটে গেলো
‎কদম ফুলের শৈশব শেষ হয়ে গেছে
‎কাশফুলের যৌবন ফিরে পেতে যাচ্ছে
‎দক্ষিণা বাতাসে দোল খাবে হাজারো বাগানের ফুল
‎অথচ তোমাকে দেখা হলো না
‎একমাত্র তুমি
‎যাকে আমি কখনো দেখতে পারিনি
‎প্রেম ফুরিয়ে যায়
‎বুকের ভিতর ভালোবাসা ঘর বুনে
‎তবুও তুমি ফিরেও তাকাও না।